প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
কুড়িগ্রামে কৃষক সমাবেশ

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান,
রংপুর): কুড়িগ্রামের টগরাই হাট উচ্চ বিদ্যালয়ে (১৬ জুলাই ২০২৬) রোজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম কৃষক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়।
দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত হিসাবে কুড়িগ্রামে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব নাহিদ হাসান, এমপি, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জনাব আখতার হোসেন, সদস্য সচিব,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উপস্হিত ছিলেন, মুকুল মিয়া, আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা শাখা,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মো: মাসুম মিয়া, সদস্য সচিব, কুড়িগ্রাম জেলা শাখা,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এবং মো: মাহফুজুল ইসলাম (কিরন), ভূরুঙ্গামারী উপজেলা শাখা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়াও দলের কেন্দ্রীয় ও স্হানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্হিত ছিলেন বিভিন্ন মিড়িয়ার সাংবাদিক সহ সাংবাদিক কফিলুর রহমান কফিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪